সিলেটে গ্রাহকের গোপনে ভিডিও ধারণ, দুই রেস্টুরেন্টকর্মী গ্রে ফ তা র

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

সিলেটে গ্রাহকের গোপনে ভিডিও ধারণ, দুই রেস্টুরেন্টকর্মী গ্রে ফ তা র

Manual2 Ad Code

সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার মেহমান রেস্টুরেন্টের দুই কর্মীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) রাতে করেছে মহানগর গোয়েন্দা পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে।

সিলেট জেলা খবর

 

Manual6 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার লানাউট পূর্বদীঘির পাড় এলাকার আব্দুস সাকুরের ছেলে আহবাবুজ্জামান আনোয়ার (২৪) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মাধবপুর গ্রামের মো. আব্দুল আহাদের ছেলে মো. সামছুল আমীন (২৭)। বর্তমানে তারা নগরীর কাজীটুলা ও সিতারা ম্যানশনে বসবাস করেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, মেহমান রেস্টুরেন্টে খেতে আসা এক গ্রাহকের গোপন ভিডিও ধারণ এবং তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে সোমবার (২৬ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

Manual4 Ad Code

 

মামলার এজাহারে ভুক্তভোগী উমাশঙ্কর গুপ্ত চৌধুরী উল্লেখ করেন, গত শনিবার বিকেলে তিনি বান্ধবী ফারিয়া সুলতানা আনিসাকে নিয়ে নগরের জিন্দাবাজারের মেহমান রেস্টুরেন্টে যান। এসময় গোপনে তাদের ছবি তুলে অনলাইনে ছড়িয়ে দিয়ে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হেনস্তা করা হয়।

 

Manual8 Ad Code

ভুক্তভোগীর অভিযোগ, ফেসবুকে বিভিন্ন পেজ থেকে আমি ও আমার বান্ধবীর ছবি ছড়িয়ে দিয়ে অব্যাহতভাবে অপপ্রচারর, হয়রানি ও ধর্মীয় উসকানি প্রদান করা হচ্ছে। এতে আমি ও আমার বান্ধবীর পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। আমরা হয়রানির শিকার হচ্ছি ও বিব্রতকর অবস্থায় পড়েছি।

Manual4 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ