ঢাকা ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রবিবার মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।
উভয় কমিটির দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com