সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভৌতিক কাণ্ড! আগের দিন বিল দিয়ে পরের দিনই শেষ বিল পরিশোধের তারিখ, গ্রাহকদের মধ্যে ক্ষোভ

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ভৌতিক কাণ্ড! আগের দিন বিল দিয়ে পরের দিনই শেষ বিল পরিশোধের তারিখ, গ্রাহকদের মধ্যে ক্ষোভ

Manual6 Ad Code

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বিল ব্যবস্থাপনায় এবার দেখা দিয়েছে এক অদ্ভুত পরিস্থিতি। আগের দিন বিদ্যুৎ বিল পরিশোধ করার পরদিনই গ্রাহকের কাছে আসছে নতুন বিল, যেখানে উল্লেখ করা হয়েছে বিল পরিশোধের শেষ তারিখ! এমন ঘটনায় বিস্মিত ও ক্ষুব্ধ হচ্ছেন সাধারণ গ্রাহকরা।

এমন ভৌতিক কান্ড ঘটেছে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর ও পশ্চিম ভাগ এলাকায়। বুধবার দুপুরে এলাকার প্রায় দেড় শতাধিক বিদ্যুৎ গ্রাহককে চলিত নভেম্বর মাসের ৫ তারিখ বিগত মাসের জরিমানাবিহীন বিল পরিশোধের শেষ দিন উল্লেখপূর্বক বিদ্যুৎ বিল পৌছে দেন সমিতি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তাদের এহেন কর্মকাণ্ডে
এলাকার সকল গ্রাহকরা ক্ষুব্ধ হন।

Manual6 Ad Code

ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বিল পরিশোধের তারিখ ও নতুন বিলের শেষ তারিখের মধ্যে কোনো সামঞ্জস্য থাকছে না। ফলে নিয়মিত বিল পরিশোধ করেও অনেক গ্রাহককে নতুন করে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে। বিশেষ করে যারা ব্যাংক, মোবাইল ব্যাংকিং কিংবা নির্ধারিত এজেন্টের মাধ্যমে বিল পরিশোধ করেন, তাদের মধ্যে এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইচ্ছামতো তারিখ নির্ধারণ করে মনমতো বিল তৈরি করে গ্রাহকদের ঘাড়ে চাপিয়ে দেয়। তারিখ মতো বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে অনেক ধর্না আর লিয়াজো করে বিল পরিশোধ করতে গিয়ে গ্রাহকদের ফতুর হতে হয়। তাদের এহেন আচরণে পুরো এলাকার গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

Manual8 Ad Code

ভুক্তভোগী গ্রাহক আজমল খানের অভিযোগ, বিল প্রস্তুত, বিতরণ ও পরিশোধের তথ্য হালনাগাদে সমন্বয়হীনতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন উদ্ভট কর্মকাণ্ডের কারনে আমরা চরম উদ্বেগ প্রকাশ করছি।
তিনি এ ঘটনায় সবচেয়ে বেশি প্রশ্ন তুলেছেন পল্লী বিদ্যুতের বিলিং ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে। একজন গ্রাহক নিয়মিত বিল পরিশোধ করার পরও যদি পরবর্তী বিল হাতে পেয়ে দেখেন পরিশোধের শেষ দিন ইতোমধ্যে চলে এসেছে কিংবা পরদিনই শেষ তারিখ, তাহলে এটা নিয়ে দুশ্চিন্তা করা ছাড়া আর কোন উপায় থাকেনা।
তিনি আশঙ্কা করে বলেন, এ ধরনের ভুলের কারণে কেউ নির্ধারিত সময়ে বিল পরিশোধ করতে না পারলে বিলম্ব মাশুল কিংবা অন্য কোনো আর্থিক জটিলতায় পড়তে পারেন। তাই বিলিং-সংক্রান্ত ত্রুটি দ্রুত সংশোধন এবং গ্রাহকদের হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

Manual5 Ad Code

এলাকাবাসী জানান, ডিজিটাল বিলিং ব্যবস্থার যুগে এমন অসংগতি কোনোভাবেই কাম্য নয়। বিল তৈরির তারিখ, গ্রাহকের হাতে পৌঁছানোর সময় এবং পরিশোধের শেষ তারিখের মধ্যে যথাযথ সমন্বয় থাকা জরুরি। পাশাপাশি বিল পরিশোধের তথ্য দ্রুত হালনাগাদ করার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম মোঃ আব্দুর রশীদকে মোবাইলে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ