সিলেটে একদিনে ৯৩ জনকে আ ট ক করল পুলিশ

প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

সিলেটে একদিনে ৯৩ জনকে আ ট ক করল পুলিশ

Manual4 Ad Code

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন অপরাধে ৯৩ জনকে গ্রেফতার করা হয়।
এসএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  নিয়মিত,ও পরোয়ানাভুক্ত ও পরোয়ানাছাড়া আসামি, মাদক কারবারী, গ্রেফতারযোগ্য আসামি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে জড়িত ৯৩জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে পুলিশ ২ কেজি গাঁজা এবং ৫০ বস্তা সুপারি জব্দ করে।

Manual7 Ad Code

এসএমপির মিডিয়া সেল জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code