ঢাকা ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমণ্ডলীর সভাপতি, প্রখ্যাত শিল্পপতি ও দানবীর ড. রাগিব আলী সম্পূর্ণ সুস্থ আছেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অননুমোদিত কিছু সূত্রে ছড়িয়ে পড়া মৃত্যুর খবর বা গুরুতর অসুস্থতার তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া (ফেক নিউজ)।
পারিবারিক সূত্র ও সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, ড. রাগিব আলী আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। তিনি বর্তমানে নিজ বাসগৃহে সুস্থ আছেন এবং নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন।
একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে জানা গেছে। এ ধরনের ভিত্তিহীন ও মনগড়া গুজবে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। যেকোনো তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য নির্ভরযোগ্য গণমাধ্যম ও অফিসিয়াল সূত্রের ওপর ভরসা রাখার আহ্বান জানানো হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com