ঢাকা ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় দয়ামীর বাজার পার হয়ে নাজির বাজারের মধ্যখানে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।
তিনি বলেন- খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতের নাম আলী হোসেন। তার বাড়ি লালাবাজার এলাকার নাজিরগাঁওয়ে। তিনি কাতার প্রবাসী ছিলেন।
Design and developed by sylhetalltimenews.com