সিলেটে ডিবির জালে ১০ লাখ টাকার ভারতীয় কম্বল

প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২৬

সিলেটে ডিবির জালে ১০ লাখ টাকার ভারতীয় কম্বল

Manual5 Ad Code

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ২৪৫টি ভারতীয় কম্বল ও একটি কাভার্ড ভ্যানসহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা সংবাদ

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

 

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এই তথ্য নিশ্চিত করেছে।

 

Manual6 Ad Code

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার রানীগাঁও এলাকার আব্দুর রশিদের ছেলে ছকির মিয়া (৩৫) ও একই এলাকার জহুর আলীর ছেলে মো. আরিফ হোসেন (২৫)।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান (রেজি নং- ঢাকা মেট্রেঃ অ-১১-৪৫২০) তল্লাশি করে ২৫টি সাদা প্লাস্টিকের বস্তায় ২৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। জব্দকৃত কম্বলের আনুমানিক মূল্য ৯ লক্ষ আশি হাজার টাকা।

 

সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মো। আফজাল হোসেন জানান, এ বিষয়ে মোগলাবাজার থানার মামলা দায়ের পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ