ঢাকা ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করেছে। পৃথক অভিযানে জব্দকৃত এসব মালামালের সর্বমোট সিজারমূল্য ১৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
বিজিবি জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার বাগান বাজার এলাকায় মালিকবিহীন অবস্থায় ২০৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়, যার সিজারমূল্য ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা।
এছাড়া একই রাতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ২৬০০ পিস ভারতীয় জিলেট গার্ড রেজার, ৪৫৩ পিস নিভিয়া বডি মিল্ক ক্রিম, ৬৯ কেজি ফুসকা, ১৫২ কেজি রসুন এবং ৪টি গরু জব্দ করা হয়। যার আনুমানিক সিজারমূল্য ১০ লাখ ৩১ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘চোরাচালানের মাধ্যমে আনা জব্দ করা পণ্যের বিষয়ে দেশের প্রচলিত নিয়মানুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, দেশ ও জাতির স্বার্থ রক্ষায় সীমান্ত এলাকায় চোরাচালান ও যেকোনো অপরাধ প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
Design and developed by sylhetalltimenews.com