ঢাকা ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬
সিলেটের জকিগঞ্জের ইলাবাজ গ্রামে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় রুহুল আমিন (২৬) নামের এক আসামিকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার রাতে সিলেট মহানগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে বৃহস্পতিবার তাকে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইব্রাহিম সরকারের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার রুহুল আমিন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘবেড় (ইছাগাঁও) গ্রামের সুমন আহমদের ছেলে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, রুহুল আমিনের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। এর আগে বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় একটি ডাকাতির ঘটনায় সপ জড়িত ছিলো। ওই ঘটনায় তৎকালীন সময়ে গ্রেফতারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলো। তখন লুণ্ঠিত মালামালও উদ্ধার করা হয়েছিল বলে জানান ওসি।
Design and developed by sylhetalltimenews.com