আম কুড়ানোর গল্প থেকে:মাসুদা সিদ্দিকা রুহী

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৬

আম কুড়ানোর গল্প থেকে:মাসুদা সিদ্দিকা রুহী

Manual1 Ad Code

যাকে তুমি তোমার প্রশস্ত

মনের খবর দিয়েছিলে,

যাকে তুমি তোমার কুয়াশার ভেতর

Manual1 Ad Code

থেকে বেরিয়ে,

আম কুড়ানোর গল্প থেকে

ক্রমশও বড় হওয়ার হৃদয় পাঠের অংশীদারিত্ব

ভেবেছো,

Manual5 Ad Code

করুণায় কারা তোমাকে দুঃখের দিকে

ঠেলে দেয়ালে টেকিয়েছিলো,

স্বপ্নের জীবন, বাস্তবের জীবন

অল্পতেই কাতর জীবন

Manual4 Ad Code

বই পড়ার জীবন

সব তাকে শুনিয়ে

প্রশান্তি গায়ে মেখেছিলে;

একদিন সে তোমার

নি:শ্বাস ফেলার আগেই

সর্বনাশা শব্দে

আখ্যায়িত করে

তোমার সমস্ত উৎসবের উঠোন, আবেগ

শব্দ জমা রাখার কৌশল

প্রবলবেগে

ছুঁ মেরে নিয়ে গেলো।

জানলোই না একটা জীবনের মানে শুধু

সামান্যতেই শেষ হয় না।

শৈশবের খেলাঘরের

আয়োজন তো বসতভিটার মতো নয়।

Manual3 Ad Code