সিলেটের এসআরবির হাতে গ্রে প্তা র জিয়া ও রহিম

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২৬

সিলেটের এসআরবির হাতে গ্রে প্তা র জিয়া ও রহিম

Manual3 Ad Code

পয়েন্ট থেকে জিয়াউর রহমান (৩৬) ও উত্তর বালুচর নতুন বাজার এলাকা থেকে মো. রহিম আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা মাদক মালায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি।

Manual3 Ad Code

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরের দিকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শাহপরান থানার আল-ইসলাহ ত্রিমুখী পয়েন্ট থেকে জিয়া ও রাত সাড়ে ৯টার দিকে উত্তর বালুচর নতুন বাজার এলাকার একটি বাসা থেকে রহিমকে গ্রেপ্তার করে এসআরবির একটি যৌথ দল।

জিয়াউর রহমান সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার পশ্চিম মাছিমপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত ২০১৮ সালের ২৬ মার্চ দায়েরকৃত একটি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী।

 

Manual1 Ad Code

আর সৈয়দ রহিম আলী সুনামগঞ্জের জগন্নাথপুর থানার লোহারগ্রাম এলাকার মৃত মো. ছমির আলীর ছেলে। তিনিও একই মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী।

 

Manual1 Ad Code

তাদের দু’জনকেই সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual2 Ad Code