ঢাকা ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদ আহমদ। কিন্তু মাতৃভূমির মাটি ছোঁয়ার আগেই কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে থেমে গেল তাঁর পথচলা। ঘটনাটি ঘটে গত ২৮ অক্টোবর বাংলাদেশ সময় মধ্যরাতে।
সেই জাহেদের মরদেহ আজ এসেছি বাড়িতে।
জাহেদ সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার মুহিবুর রহমানের ছেলে জাহেদ।
আজ মঙ্গলবার সকালে মরদেহ বাড়িতে আসার পর সেখানে সৃষ্টি হয় এক বেদনাবিধুর পরিস্থিতির। মা-বাবা, স্ত্রী, পরিবারের সদস্য আর স্বজনরা ভেঙে পড়েন কান্নায়। ভারী হয় সেখানের আকাশ-বাতাস।
মরহুমের জানাযার নামাজ আজ রাত সাড়ে ৯টায় ঝালোপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
জাহেদ তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। সংসারের স্বচ্ছলতার আশায় চার বছর আগে পাড়ি জমান স্পেনে। সম্প্রতি সেদেশে স্থায়ীভাবে থাকার কার্ড পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, ২৮ অক্টোবর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পেন থেকে দেশের পথে রওনা দেন জাহেদ। রাত ১২ টার দিকে (বাংলাদেশ সময়) দোহা বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা অনুভব করলে বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত তাঁকে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎকরা।
নিহতের চাচা উসমান ফাইয়াজ পলাশ দৈনিক সচিত্র সিলেট-কে লাশ দেশের আসার ও জানাযার সময়ের তথ্য নিশ্চিত করেছেন।
Design and developed by sylhetalltimenews.com