সিলেট সীমান্তে লাখ টাকার বুঙ্গার মালামাল ধরল বিজিবি

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬

সিলেট সীমান্তে লাখ টাকার বুঙ্গার মালামাল ধরল বিজিবি

Manual1 Ad Code

সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

বিজিবি জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, পান্থুমাই, বিছনাকান্দি, সংগ্রাম ও সোনারহাট বিওপি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩২ লাখ ৪৩ হাজার ৭৬২ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

আটক মালামালের মধ্যে রয়েছে ভারতীয় গরু ও মহিষ, ফুচকা, ফল, বাসমতি চাল, টমেটো, কসমেটিকস, চকলেট ও জিরা। এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছও আটক করা হয়।

Manual5 Ad Code

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক মো. নাজমুল হক বলেন, ‘সীমান্ত নিরাপত্তা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটক মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ সংক্রান্ত আরও সংবাদ