পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন পরিদর্শনে আব্দুল কাইয়ুম জালালী পংকী

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবন পরিদর্শনে আব্দুল কাইয়ুম জালালী পংকী

Manual3 Ad Code

ভোররাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপরই শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেন, একজন প্রতিমন্ত্রীর বাসভবনের ফটকে এ ধরনের অগ্নিসংযোগ অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
এ সময় ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের চাচা, সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. রাজিক মিয়া, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট, খসরুজ্জামান খসরু, মাসুক আহমদ, মালেক আহমদ, আবু সাইদ তাইফ, মলয় লাল ধর, শামীম রেজা, জাবেদ আহমদ, শাহীন আহমদ, মকসুদুল করিম ইমন, রেজাউল করিম টুটুল, আঃ রহিম মতচ্ছির, মাহফুজুল করিম শিপলু, সজিব আহমদ, শাহরিয়ার জালালী কাইজার, হিরন্ময় দেব অসেন প্রমুখ।
পরিদর্শনকালে উপস্থিত নেতৃবৃন্দ এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ