শাবানা হ ত্যা কা ণ্ড, ৪ জনের মৃ ত্যু দ ণ্ড

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

শাবানা হ ত্যা কা ণ্ড, ৪ জনের মৃ ত্যু দ ণ্ড

Manual7 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুল আলোচিত শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

Manual4 Ad Code

 

একই সাথে তাদের আর্থিক জরিমানাও করা হয়েছে। এছাড়া অপরাধে জড়িত থাকার অপরাধে অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. দুলাল মিয়া, বিল্লাল মিয়া, গিয়াস মিয়া ও নাছির মিয়া। পাশাপাশি তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

অপর আসামি মুহিবুর রহমানকে ৭ ও জয়নাল মিয়াকে ১ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লৈয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। বিরোধের একপর্যায়ে শাবানা বেগমকে তার সৎ ভাই ও স্বজনেরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

Manual5 Ad Code

 

এই ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় প্রদান করলেন।

Manual7 Ad Code