ভাড়াউড়ার আলো হয়ে জ্বলবে অনন্যা

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

ভাড়াউড়ার আলো হয়ে জ্বলবে অনন্যা

Manual3 Ad Code

ধ্রুব গৌতম: সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উত্তর ভাড়াউড়া গ্রামের প্রয়াত ঠাকুরচাঁন দেব ও সুকৃতি দেব এর নাতনি, সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা, অলটাইম নিউজ ডট কম এর উপদেষ্টা শ্রীযুক্ত শ্রীপদ দেব ও সিলেট নগরীর সৈয়দ জাহান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অষ্টমী দেব দম্পতির কন্যা অনুশ্রী দেব অনন্যা জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ হতে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে।

Manual6 Ad Code

অনন্যা প্রত্যাশিত ফলাফল প্রাপ্তিতে ভীষণ খুশী। সে নিয়মিত রুটিন করে লেখাপড়া করেছে। স্কুলের শিক্ষকমন্ডলী, বাসার টিউটর ও বাবা মায়ের তদারকি তার ভালো ফলাফলের ব্যাপক সহযোগিতা করেছে বলে জানায়।

বাবা প্রীপদ দেব বলেন, আমার মেয়ে ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি আগ্রহী। সে খুবই কষ্টসহিষ্ণু। তার কঠিন অধ্যবসায় আমাদের আনন্দিত করেছে।

Manual1 Ad Code

মা অষ্টমী বলেন, আমার মেয়ের কোনফিডেন্ট লেভেল হাই, সে যতক্ষণ পড়ত ততক্ষণ একমনে পড়ত এবং সহজে শিখে নিতে পারতো। আমি মা হিসেবে শংকিত ছিলাম যদি দুর্ভাগ্য পেয়ে বসে। সত্যিই সে দিক দিয়ে আমার ভাগ্য সুপ্রসন্ন।

Manual6 Ad Code

অনন্যা বলে, আমি পড়ালেখা করে আলোকিত মানুষ হয়ে সমাজ ও দেশের মানুষের সেবা করতে চাই।

এ সংক্রান্ত আরও সংবাদ