কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে পাথর বুঝাই ট্রাক্টরসহ ৩ জন আ ট ক

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মার্চ ৯, ২০২৬

কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে পাথর বুঝাই ট্রাক্টরসহ ৩ জন আ ট ক

Manual3 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধ বালু পাথর উত্তোলনের বিরুদ্ধে পুলিশের অভিযানে ৪টি ট্রাক্টর ৬টি মোটরসাইকেল ও ৩ জনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ৪টা পর্যন্ত শাহ আরেফিন টিলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

Manual6 Ad Code

অভিযানে আটককৃতরা হলেন- বাহাদুরপুর গ্রামের ইদ্রিছ আলীর ছেলে হারুন মিয়া (২৬), পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ফাহিম মিয়া (২০), উৎমা আদর্শগ্রামের তাজুল ইসলামের ছেলে মোঃ বুরহান উদ্দিন (৩০)।

পুলিশ জানায় অবৈধভাবে বালু পাথর উত্তোলন ও পরিবহনের খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার এসআই জগৎ জ্যোতি দাস, এএসআই আব্দুল হামিদ এবং অফিসার ও ফোর্সসহ কোম্পানীগঞ্জ থানাধীন শাহ আরফিন পাথর টিলা হইতে অবৈধ বালু-পাথর উত্তোলন বিরোধী অভিযান পরিচালনা করে ৪টি ট্রাক্টর এবং ৬টি মোটরসাইকেল আটক করা হয়। এসময় বালুপাথর উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকায় ৩ জনকে আটক করা হয়েছে।

 

Manual8 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, অবৈধ বালুপাথর উত্তোলন ও পরিবহন বন্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কোর্টে পাঠানো হয়েছে। এছাড়া ট্রাক্টর ও মোটরসাইকেল গুলো জব্দ তালিকা মূলে জব্দ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

Manual7 Ad Code