সিলেটে দুই বাসের সং*ঘ*র্ষে ৯ জনের প্রাণহানী

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের সং*ঘ*র্ষে ৯ জনের প্রাণহানী

Manual5 Ad Code

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাসিকাপন  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

 

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে খাসিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটমুখী বেঙ্গল পরিবহনের স্লিপার বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইউনিক পরিবহনের বাসটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ যাত্রী মারা যান। ওসমানী হাসপাতালে নেওয়ার পর মারা যান এক শিশুসহ ২ জন। আহত ১৩ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী।

 

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code