ফেঞ্চগঞ্জে বাস-মোটরসাইকেল দু*র্ঘ*ট*না*য় প্রাণ গেল হৃদয়ের

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৬

ফেঞ্চগঞ্জে বাস-মোটরসাইকেল দু*র্ঘ*ট*না*য় প্রাণ গেল হৃদয়ের

Manual5 Ad Code

মাত্র একদিনের ব্যবধানে ফেঞ্চুগঞ্জে আবারও মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন।

Manual1 Ad Code

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত সন্ধ্যা ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট এলাকায় সিলেটগামী বাসের সাথে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ফেঞ্চুগঞ্জ কচুয়াবহর গ্রামের হৃদয় (৩০)।

Manual3 Ad Code

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি বলে নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।

Manual1 Ad Code

 

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

Manual1 Ad Code

 

প্রসঙ্গত, এর আগে গত রবিবার ফেরীঘাট এলাকার বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন সড়কে নির্মাণাধীন ব্রিজের জন্য রাখা বালুতে মোটরসাইকেল পিচ্ছিল  খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত পিকআপ ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান এনজিও কর্মী সাথি খাতুন।