সিলেটে পুলিশের ওপর হা ম লা, যুবক কা রা গা রে

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৬

সিলেটে পুলিশের ওপর হা ম লা, যুবক কা রা গা রে

Manual2 Ad Code

সিলেট নগরীর দক্ষিণ সুরমার বাবনা এলাকায় পিকআপ চালকের হাতে এএসআই অরুন চন্দ্র কৈরীকে থাপ্পড় দেয়ার ঘটনায় থানায় মামলা করেছে পুলিশ। সড়কে পুলিশকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলেও পুলিশ অনেকটাই নীরব। এ নিয়ে বুধবার (১১ মার্চ) রাতে অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ’তে সংবাদ প্রকাশ করার পর নড়েচড়ে বসে প্রশাসন। সিলেটে পুলিশকে নিয়ে  ঝড় উঠে সমালোচনার।  

Manual4 Ad Code

 

এদিকে, ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন পুলিশের উপর হামলাকারী পিকআপ চালক জুয়েল আহমেদকে (৩৫) মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। জুয়েল দক্ষিণ সুরমা থানার খোজারখলা এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের উত্তর জোনের আম্বরখানা-তেমুখী এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় সুবিদবাজার এলাকায় একটি পিকআপ (সিলেট মেট্রো-ন-১৫-০৭১৭) দ্রুত ও বেপরোয়া গতিতে মদিনা মার্কেটের দিক থেকে সুবিদবাজারের দিকে আসছিলো।

এসময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট সত্যজিৎ দাস গাড়িটি থামানোর সিগন্যাল দিলে চালক তা অমান্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে সার্জেন্ট সত্যজিৎ দাস একটি সিএনজি অটোরিকশায় করে পিকআপটির পিছু নেন এবং একাধিকবার থামার নির্দেশ দিলেও চালক আরও বেপরোয়া গতিতে বাবনা পয়েন্টের দিকে চলে যায়।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code