তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ছাড়ের ব্যাপারে আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৬

তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ছাড়ের ব্যাপারে আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

Manual7 Ad Code

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড়ের বিষয়ে আলোচনা চলছে। আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।

 

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেছে। তিনি যাতে ভারত থেকে কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারেন সে বিষয়ে ভারত নিশ্চিত করলে আমাদের মধ্যে সম্পর্কেও কোনো বাধা নাই। গত দেড় দশক ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিলনা, ছিল শেখ হাসিনার সাথে। সম্পর্ক করতে হবে দুইদেশের জনগনের মধ্যে।

Manual6 Ad Code

 

তিনি শুক্রবার (১৩ মার্চ) বিকালে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা কলেন।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

তিনি বলেন, হাদীর খুনিদের গ্রেপ্তারের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায় নি। তবে  খুনিদের দেশে ফিরিয়ে আনতে কথাবার্তা চলছে।

Manual8 Ad Code