সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন কাহের শামীম

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬

সিলেট জেলা পরিষদের প্রশাসক হলেন কাহের শামীম

Manual2 Ad Code

সিলেট জেলা পরিষদের প্রশাসক হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম।

রবিবার (১৫ মার্চ) এ নিয়োগ দেয় সরকার।

Manual4 Ad Code

আবুল কাহের চৌধুরী শামীম গত সংসদ নির্বাচনে সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে শেষ পর্যন্ত দল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহম চৌধুরীকে মনোনয়ন দিলেও কাহের শামীম দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী মাঠে সরব ছিলেন। দলীয় প্রার্থীর জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Manual7 Ad Code

তারই পুরস্কার হিসাবে তিনি সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসাবে নিয়োগ পেলেন।

Manual5 Ad Code