সিলেটে ১০ অ প হ র ণ কা রী রি মা ন্ড শেষে কারাগারে : অপরাধ প্রমাণে ডিজিটাল এভিডেন্স

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬

সিলেটে ১০ অ প হ র ণ কা রী রি মা ন্ড শেষে কারাগারে : অপরাধ প্রমাণে ডিজিটাল এভিডেন্স

Manual2 Ad Code

সিলেট নগরীতে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের ১০ সদস্যের তিনদিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ রিমান্ড শেষে তাদেরকে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতে হাজির করলে আদালতের বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে রবিবার (১৫ মার্চ)  সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক শুনানী শেষে আসামীদের তিন দিনের  রিমান্ড মঞ্জুর করেন। এসময় আদালতের বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে সাত কার্যদিবসের আসামীদের রিমান্ডে নেয়ার নির্দেশনা দিয়েছিলেন।

Manual6 Ad Code

সূত্র জানায়,  মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মাসুদ আহমেদ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসামীদেরকে রিমান্ডের জন্য থানায় নিয়ে আসেন। প্রত্যেককে পর্যায়ক্রমে থানার একটি কক্ষে নিয়ে ্জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামীরা সবাই নিজেদেরকে শিক্ষার্থী হিসেবে তুলে ধরার পাশাপাশি তারা অপহরণ চক্রের সদস্য নয় বলে পুলিশকে জানায়।

সেই সাথে তারা এ ধরণের অপরাধের সাথে কোন ভাবেই জড়িত নয় বলে পুলিশকে জানালে পুলিশ ঘটনার সময় জব্দকৃত মোবাইল ফোনের ডিজিটাল এভিডেন্সের বিষয়ে জানতে চাইলে তারা অনেকেই কোন সদুত্তর দিতে পারেনি।

তবে আসামীদের মধ্যে একজন পুলিশকে জানায়, আমরা বন্ধুরা আড্ডার ছলে ভুলবশত অপরাধের সাথে জড়িয়ে পড়ি। আসলে এটার সাথে আমরা কেউই সম্পৃত্ত নন। কেউ কোন অপরাধের সাথে কোন দিনই জড়িত ছিলাম না।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code