সিলেটে দিনদুপুরে ছি ন তা ই য়ে র শিকার শিক্ষক

প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৬

সিলেটে দিনদুপুরে ছি ন তা ই য়ে র শিকার শিক্ষক

Manual8 Ad Code

সিলেটে দিন দুপুর ছিনতাইকারীর কবলে পড়েছিলেন এক কলেজ শিক্ষক। তিন বছরের ছেলের গলায় চাকু ধরে  তার  পকেট থেকে নগদ বিশ হাজার টাকা নিয়ে হাওয়া হয়ে গেছে ওই সিএনজিচালকসহ ছিনতাইকারী।

Manual8 Ad Code

ঘটনা শনিবার (৪ এপ্রিল) বিকালের। পৌণে ৩টার দিকে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার জন্য তিন বছরের ছেলেকে নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বসেছিলেন বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজা।

Manual2 Ad Code

অটোরিকশাটিতে আগে থেকেই ড্রাইভারের সাথে আরেকজন প্যাসেঞ্জার ছিলেন। যাত্রা শুরুর মিনিটখানেকের মধ্যে ওই অটোতে উঠেন আরেক যাত্রী।

আরও কিছুদূর যাওয়ার পর হঠাৎ একজন তার সন্তানের দিকে চাকু ধরে কথা না বলার নির্দেশ দেয়। রেজা চমকে উঠে নিজের সন্তানকে জড়িয়ে ধরলে পকেট হাতড়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়।

 

Manual3 Ad Code