সিলেটের টিলাগড়ে র‌্যাবের কব্জায় রাজিব

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৫, ২০২৬

সিলেটের টিলাগড়ে র‌্যাবের কব্জায় রাজিব

Manual6 Ad Code

সিলেটের টিলাগড় পয়েন্ট সংলগ্ন ভাই ভাই হেয়ার ড্রেসারের সামনা থেকে রাজিব হোসেন  রাজিবকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual4 Ad Code

রবিবার (৫ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা। তারা জানায় শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

রাজিব হোসেন সিলেটের যতরপুর এলাকার নবপুষ্পা-৫৯নং বাসার মো. আলী মিয়ার ছেলে।

 

Manual5 Ad Code

তার বিরুদ্ধে শাহপরাণ থানায় গত ৮ মার্চ একটি ডাকাতি মামলা (নং ১৭) দায়ের করেন শিবগঞ্জ আদিত্যপাড়ার ইসলাম আলী।

 

Manual6 Ad Code

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ মার্চ রাত ৩টার দিকে সেহরি খাওয়ার উদ্দেশ্যে তিনি ঘুম থেকে জেগে যখন নিজের ড্রয়িং রুমে বসেছিলেন তখন ৩/৪ জন মুখোশধারী ব্যক্তি ঘরে ঢুকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে কথা বলতে নিষেধ করে। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। কিছু সময় পর তা জ্ঞান ফিরলে দেখতে পান ডাকাত দল ঘর তছনস করে নগদ ৯০ হাজার টাকা, ২ ভরি স্বর্নালঙ্কার, ২৬ ভরি রূপা, ৩টি মোবাইল সেট ৬ লাখ ৮৮ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে পাশের বাসার সিসিটিভি ফুটেজ ঘেঁটে রাজিব ওরফে মাছচোরা রাজিবসহ অপর একজন মুখোশধারীকে শনাক্ত করে তিনি শাহপরাণ থানায় মামলা দায়ের করলে র‌্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং রাজিবকে গ্রেপ্তারে সক্ষম হয়।