সিলেট এসে যা করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২৬

সিলেট এসে যা করবেন প্রধানমন্ত্রী

Manual1 Ad Code

পিছিয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর। ৩০ এপ্রিলের পরিবর্তে ২ মে সিলেট আসছেন তিনি। সিলেট সফরকালে তার কর্মসূচীতেও পরিবর্তন আনা হয়েছে।

শনিবার সিলেট সফরকালে এ তথ্য জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর এমপি।

Manual3 Ad Code

তিনি জানান, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো ২ মে সিলেট সফরে আসবেন তারেক রহমান। ওই দিন তিনি সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুড়ি স্পোর্টস’র উদ্বোধন করবেন। এছাড়া তিনি বিশ্বনাথের বাসিয়া নদী খনন কাজেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

এর আগে গত ১ এপ্রিল সিলেট সফরে এসে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়ে ছিলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট আসবেন। ওইদিন শুধু ‘নতুন কুড়ি স্পোর্টস’র উদ্বোধন করার কথা ছিল।

Manual6 Ad Code

উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারেক রহমান। পরে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code