কোম্পানীগঞ্জ থেকে বৈদ্যুতিক মোটর চু রি ছাতকে উ*দ্ধা*র

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

কোম্পানীগঞ্জ থেকে বৈদ্যুতিক মোটর চু রি ছাতকে উ*দ্ধা*র

Manual3 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে চুরি হওয়া ৬টি বৈদ্যুতিক মোটর নৌ পুলিশের সহায়তায় সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। এসময় চুরির মাল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত ৪ জনকে আটক করে নৌ পুলিশ।

 

 

রবিবার (১৯জুলাই) রাত সাড়ে ১১টায় ছাতকের রেলওয়ে কলোনী এলাকায় অভিযান চালিয়ে চোরাই মালামাল সহ তাদেরকে আটক করা হয়।

 

Manual3 Ad Code

আটককৃতরা হলেন- ছাতক উপজেলার গনেশপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে তোফাজ্জল হক (২২), মৃত আনিছুর রহমানের ছেলে জুবের মিয়া (২৩), মৃত দুদু মিয়ার ছেলে আবু বক্কর (২২) এবং বাগবাড়ি গ্রামের মৃত আমির মিয়ার ছেলে রমজান মিয়া (৪০)।

 

এ বিষয়ে জাকির হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

পুলিশ জানায়, রবিবার (১৯ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টায় ছাতক থানাধীন রেলওয়ে কলোনী সংলগ্ন সুরমা নদীর তীরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রমজান মিয়ার ভাঙ্গারির দোকান থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬টি চোরাই মোটর উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ এবং চারজনকে আটক করা হয়।

Manual7 Ad Code

 

এদিকে গত ১৩ জুলাই রাতে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া মাটিভূইটিল্লা গ্রামে কাটাগাং নদীর তীরে বশির কোম্পানীর বালুর স্টক থেকে মোটরগুলো চুরি করা হয়। এই মটরের মাধ্যমে বেল্ট দিয়ে বিভিন্ন বান্ধহেডে বালু লোড আনলোড করা হতো।

 

Manual5 Ad Code

নৌ পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ থানা এলাকার সুরমা ও পিয়াইন নদীর উভয় তীরের বিভিন্ন ক্রাশার মিল ও বালুর স্টক থেকে মোটর, কনভেয়ার বেল্ট, ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত।কোম্পানীগঞ্জ থানার (ওসি তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, ‘গ্রেফতারকৃত আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

 

Manual8 Ad Code