সুরমায় ভাসছিল ব্যক্তির লা শ

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

সুরমায় ভাসছিল ব্যক্তির লা শ

Manual4 Ad Code

সুনামগঞ্জ সদর উপজেলার শ্রীপুর এলাকার সুরমা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০শের উপরে হবে বলে জানায় পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

Manual5 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ।

Manual7 Ad Code

 

তিনি জানান, শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ পৌরসভার ফিরোজপুর গ্রামের লোকজন হঠাৎ সুরমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের শ্রীপুর গ্রামের পেছনে সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

তিনি আরও জানান, মরদেহটির পরিচয় শনাক্ত করা যায় নি। তবে তার গায়ে ফুলহাতা শার্ট, হাফপ্যান্ট ও গলায় গামছা পেছানো ছিল। লাশটি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code