ঢাকা ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে আটক যুবকের (৪০) বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) রাতে তার বিরুদ্ধে মামলা করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
দণ্ডিত যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি আগে পুলিশের কনস্টেবল ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল হিসেবে চাকরি করতেন। দীর্ঘদিন অনুমতি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে চাকরিচ্যুত করা হয়।
এদিকে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত রবিবার (২৫ অক্টোবর) একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)–কে নিয়ে একটি কটূক্তিকর পোস্ট দেওয়া হয়। পরে এটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। সোমবার দুপুরে বিষয়টি নিয়ে গ্রামে উত্তেজনা দেখা দেয়। পরে বেলা আড়াইটার দিকে পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
তবে যে নাম ও আইডি থেকে পোস্টটি করা হয়েছে, সেটি ভুয়া বলে আগেই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ওই যুবক।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ম অবমাননার দায়ে পুলিশের মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
Design and developed by sylhetalltimenews.com