হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৬

হামহামে আ ট কে পড়া শিক্ষার্থীদের উদ্ধার

Manual1 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন হামহাম জলপ্রপাতে ভ্রমণে গিয়ে দুর্গম পাহাড়ি পথে আটকে পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষার্থী পাহাড়ি পথে পা পিছলে আহত হন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করে।

 

 

Manual7 Ad Code

পুলিশ জানায়, সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে আসে। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতের পথে দুর্গম পাহাড়ি রাস্তায় চলার সময় দলের সদস্য অনিক পা পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহপাঠীকে নিয়ে দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে ফিরে আসা সম্ভব না হওয়ায় পুরো দলটি বনের ভেতর আটকা পড়ে। একপর্যায়ে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে উদ্ধারের আবেদন জানান।

 

খবর পেয়ে সোমবার বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল পৌনে ৫টার দিকে তারা আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

উদ্ধার হওয়া শিক্ষার্থীদের মধ্যে আহত অনিককে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে অনিক ছাড়া অন্য শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি।

 

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আহত শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকি নয়জন সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন। তিনি দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, সতর্কতা অবলম্বন এবং নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।’

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ