বড়লেখায় সোনারগাঁ বেবীজোনে চু রি র ঘটনায় চো র গ্রে প্তা র, ৯৯টি শার্ট উদ্ধার

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

বড়লেখায় সোনারগাঁ বেবীজোনে চু রি র ঘটনায় চো র গ্রে প্তা র, ৯৯টি শার্ট উদ্ধার

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারের সোনারগাঁ বেবীজোন থেকে শিশুদের শার্টভর্তি একটি বস্তা চুরির ঘটনায় ফখর উদ্দিন (৪১) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বুধবার রাতে কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৯৯টি শার্ট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফখর উদ্দিন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার আসামপাড়া গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে।

 

পুলিশ জানায়, গত ১৭ জুলাই দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে বড়লেখা পৌরশহরের হাজীগঞ্জ বাজারের মসজিদ মার্কেটে অবস্থিত সোনারগাঁ বেবীজোনের সামনে থেকে শিশুদের শার্টভর্তি একটি বস্তা চুরি করে নিয়ে যায় ফখর উদ্দিন। চুরি হওয়া পোশাকগুলোর আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

 

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

ঘটনার পর সোনারগাঁ বেবীজোনের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল হোসাইন বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে বুধবার রাতে কুলাউড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চুরি হওয়া ৯৯টি শিশুদের শার্ট উদ্ধার করা হয়।

Manual4 Ad Code

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, সোনারগাঁ বেবীজোন থেকে শার্টের বস্তা চুরির ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৯৯টি শার্ট উদ্ধার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

সোনারগাঁ বেবীজোনের স্বত্বাধিকারী মোহাম্মদ আবুল হোসাইন বলেন, গত ১৭ জুলাই আমার ব্যবসাপ্রতিষ্ঠান বড়লেখা হাজীগঞ্জ বাজারের সোনারগাঁ বেবীজোন থেকে শার্টের একটি বস্তা চুরি হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে কুলাউড়া থেকে অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে চুরি হওয়া কয়েকটি শার্টও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনি বড়লেখা থানার ওসি এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

এ সংক্রান্ত আরও সংবাদ