কমলগঞ্জে তরুণীকে শ্লী ল তা হা নির অভিযোগে যুবক গ্রে*প্তা*র

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬

কমলগঞ্জে তরুণীকে শ্লী ল তা হা নির অভিযোগে যুবক গ্রে*প্তা*র

Manual7 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৭ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে লায়েস আহমেদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে যোগীবিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লায়েস মৃত আনিছ মিয়ার ছেলে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

জানা যায়, গত ৬ জুলাই দুপুরে যোগীবিল গ্রামে ভিকটিমের বসতঘরে এই শ্লীলতাহানির ঘটনা ঘটে। ভিকটিমের বড় ভাই রাজমিস্ত্রি খালেদ মিয়া সকালে কাজের উদ্দেশ্যে বাইরে যান এবং তার মা কাজের সূত্রে ঢাকায় অবস্থান করছিলেন। ঘর ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত লায়েস ভেতরে প্রবেশ করে ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তরুণীর চিৎকারে স্থানীয় হাসিম মিয়া, নেওয়াজ মিয়া, নজরুল ইসলাম ও পারভীন বেগমসহ আশপাশের লোকজন ছুটে এলে লায়েস দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ভাই খালেদ মিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লায়েস পেশায় ট্রলি চালক প্রায়শই মাদক সেবন করে বেপরোয়া হয়ে উঠে পথচারীদের পথ আটকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করত বলে স্থানীয়দের অভিযোগ।

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ