উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা বাগান পূজা মণ্ডপে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের বস্ত্র বিতরণ

Manual4 Ad Code

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর উত্তর হাটখোলা সনাতনী পূজা মণ্ডপ এবং মালিনীছড়া চা-বাগান পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পৃথক অনুষ্ঠানের মাধ্যমে দুটি মণ্ডপেই ১০০টি করে বস্ত্র সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

উত্তর হাটখোলা ও মালিনীছড়া চা-বাগান মণ্ডপে আয়োজিত এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পূজার আনন্দ কোনো নির্দিষ্ট শ্রেণির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সবার। বিশেষ করে চা-বাগান এলাকার সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের মুখে হাসি ফোটানো আমাদের অন্যতম দায়িত্ব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সবসময়ই অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উৎসবের এই আবহে কেউ যেন নতুন কাপড়ের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের বিত্তবানদেরও যার যার অবস্থান থেকে এভাবে মানুষের পাশে দাঁড়ানো উচিত।

Manual2 Ad Code

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য।

Manual2 Ad Code

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাশের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ গুণ ও প্রদীপ কুমার দেব, যুগ্ম সম্পাদক জিডি রুমু ও নন্দন চন্দ্র পাল, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, বাগান ভ্যালি নেতা রাজু গোয়ালা, কোতোয়ালি থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট অরবিন্দ দাশগুপ্ত বিভু, বিমানবন্দর থানা পূজা উদযাপন পরিষদের আহবায়ক পীযূষ কান্তি তালুকদার, জয় মহাত্ম্য কুর্মী, যুগ্ম আহ্বায়ক হৃদেশ মোদি, এবং মহানগর শাখার সদস্য সুবল দেবনাথ ও সঞ্জয় দাস প্রমুখ। পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আজ (রবিবার) কেওয়া ছড়া চা-বাগানে ১০০টি এবং দলদলি চা-বাগানে আরও ১০০টি সহ মোট ২০০টি নতুন বস্ত্র বিতরণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ