নাগরিক জীবনে শরতের আবাহন: সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬

নাগরিক জীবনে শরতের আবাহন: সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত

Manual1 Ad Code

ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি সিলেট’-এর বর্ণাঢ্য শরৎ উৎসব। রজত জয়ন্তী পূর্তি উপলক্ষ্যে আজ শুক্রবার (১৬ অক্টোবর) সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এই উৎসবের আয়োজন করা হয়। অর্ধদিবস ব্যাপী এই আনন্দ আয়োজন যান্ত্রিক জীবনের কোলাহল ভুলে নগরবাসীর মনে এনে দেয় অপার প্রশান্তি।

Manual1 Ad Code

নীল-সাদা শাড়ি, খোঁপায় ও হাতে ফুলের সাজ আর নাচে-গানে চলে শরৎবন্দনা। উৎসবের মূল আয়োজনে ছিল গান, কবিতা, নৃত্য ও ‘শরৎ কথন’ পর্ব। যেখানে ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশের প্রকৃতির সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

শ্রুতি সিলেটের সদস্যসচিব সুকান্ত গুপ্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে উৎসবের সূচনা হয়। উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরেণ্য নজরুল সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, নন্দিত আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও রবীন্দ্র সংগীত শিল্পী রানা কুমার সিনহা, নাট্যব্যক্তিত্ব শামসুল বাসিত শেরো, নীলাঞ্জন দাশ টুকু, প্রতীক এন্দ, অনিমেষ বিজয় চৌধুরী রাজু, লোক গবেষক সুমন কুমার দাশ, আবদুল করিম কিম এবং শ্রুতি সমন্বয়ক সুমন্ত গুপ্ত প্রমুখ।

Manual2 Ad Code

আলোচকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “সোনালি রোদ্দুরের ঝিলিমিলি আর রাতের জ্যোৎস্নায় মাতোয়ারা শরতের প্রকৃতি। নদীতীরে বনের প্রান্তে অপরূপ শোভা ছড়ায় শুভ্র কাশফুল। শ্রুতি সিলেট তার দীর্ঘ ২৫ বছরের পথ চলায় আলোর মিছিল, বর্ণমালার মিছিল, পিঠা উৎসব, বর্ষবরণ, বর্ষা ও শরৎ উৎসবের মতো নানা আয়োজনের মাধ্যমে আবহমান বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছে। এই ধরনের উদ্যোগ আগামীর মানবিক বাংলাদেশ গঠনে সক্রিয় ভূমিকা পালন করবে।”

উৎসবের সাংস্কৃতিক পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশ।

Manual7 Ad Code

অর্ধদিবস ব্যাপী এই আয়োজনে সমবেত নৃত্য, সংগীত ও আবৃত্তি পরিবেশন করে আয়োজক সংগঠন শ্রুতি সিলেট, গীতবিতান বাংলাদেশ, নৃত্যশৈলী, নৃত্যরথ, ললিত মঞ্জরী, সুরের ভুবন, পরম্পরা ও সুর সপ্তক। এছাড়া একক পরিবেশনায় অংশ নেন শামীম আহমেদ, প্রদীপ মল্লিক, ইকবাল শাঁই, খোকন ফকির, লিংকন দাশ, আশরাফুল ইসলাম অনি, অরুনিমা দাশ এবং গোলাম কিবরিয়া শিমুলসহ স্থানীয় বিশিষ্ট শিল্পীবৃন্দ।

সবশেষে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নান্দনিক ও প্রাণবন্ত এই শরৎ উৎসবের সমাপ্তি ঘটে।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ