সুরমা নন্দিনীর মাসিক ‎সাহিত্য সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

সুরমা নন্দিনীর মাসিক ‎সাহিত্য সভা অনুষ্ঠিত

Manual6 Ad Code

আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য ও পাঠচক্র সিলেট সুরমা নন্দিনীর নিয়মিত সাহিত্য সভা গত ০৯ নভেম্বর সোমবার সন্ধ্যা সাতটার দিকে নগরীর একটি অভিজাত রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়।
‎সুরমা নন্দিনীর সভাপতি কবি ও আইনজীবী এডভোকেট আব্দুল মুকিত অপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহীর তত্বাবধানে ও সহ সাধারণ সম্পাদক কবি এম. আলী হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের
‎উপদেষ্টা এডভোকেট এম শহীদুল ইসলাম, সহ সভাপতি কবি হোসনে আরা বেগম কলি, কবি মাসুদা সিদ্দিকা রুহী, নির্বাহী সদস্য মোশতাক চৌধুরী, কবি  ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, কবি ফারুক হাসান সুজন, সাংবাদিক এমরান ফয়ছল, শরীফ গাজী,
‎অন্যান্যদের মধ্যে লেখাপাঠ ও বক্তব্য রাখেন-
‎কবি রাজিয়া সুলতানা, ফাতেহা বেগম, মো: সহিদুল ইসলাম, গান পরিবেশন করেন রাজন চক্রবর্তী, এছাড়াও উপস্থিত ছিলেন কবি মোছা: তানজিনা আক্তার, কাঞ্চন মোদক প্রমুখ।
‎সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এডভোকেট এডভোকেট আব্দুল মুকিত অপি বলেন সুরমা নন্দিনী এগিয়ে যাচ্ছে ধারাবাহিকতায়  সাহিত্যের রূপ রস এবং আনন্দ নিয়ে,   সকলের এই প্রাণবন্ত উপস্থিতি সাহিত্য চর্চার কথা বলে, তিনি সুরমা নন্দিনীর সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।  সভায় সকল  সদস্যবৃন্দ লেখা কবিতা, গান এবং আলোচনায় মাতিয়ে রাখেন।
‎সভায় সাধারণ সম্পাদক কবি মাসুদা সিদ্দিকা রুহী আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজিত “নজরুল বর্ষ-২০২৬” উপলক্ষে সম্মান প্রাপ্তিতে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন এবং সভায় সুরমা নন্দিনীর আনন্দ ভ্রমণ ও সাহিত্য উৎসব  করার প্রস্তুতি গ্রহণের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
‎

এ সংক্রান্ত আরও সংবাদ