ঢাকা ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নিয়মিত সাহিত্য আসরে বক্তারা বলেছেন, লেখক সাহিত্যিকরা মানবিক মানুষ, তাঁরা মানবতার পক্ষে কাজ করেন। এজন্য লেখক সাহিত্যিকদের সর্বকালে শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচনা করা হয়।
শনিবার বিকেলে নগরীর স্টেশন রোডস্থ ক্বীনব্রিজের মুখে অবস্থিত বাসিয়া প্রকাশনীর কার্যালয়ে অনুষ্ঠিত আসরে বক্তারা এসব কথা বলেন।
দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মতিউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আলী হোসাইনের পরিচালনায় আসরে আলোচনা ও লেখাপাঠে অংশ নেন, কবি ও গবেষক মোস্তাক আহমদ চৌধুরী, গীতিকবি হরিপদ চন্দ, সচিত্র সিলেট পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ আছলম হোসেন, দৈনিক সুরমা মেইল পত্রিকার চিফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলাম, কবি কামাল আহমদ ও কবি রোকসানা বেগম প্রমুখ।
Design and developed by sylhetalltimenews.com