ঢাকা ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০২৬
সুখের খোঁজে
নিরঞ্জন চন্দ্র চন্দ
সুখ তুমি যে কোথায় থাকো
কোথায় তোমার বাড়ি?
আমার সাথে বারে বারে
দিচ্ছ যেন আড়ি।
সুখের খোঁজে আমরা সবে
এদিক, ওদিক ছুটি,
সুখ পাখিটা ধরতে কত
প্রভুর পায়ে লুটি।
সুখের আসল সংজ্ঞা বুঝা
খুব যে কঠিন ভাই,
সুখটা হলো মনের তুষ্টি
আসল সত্য তাই।
Design and developed by sylhetalltimenews.com