ঢাকা ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৬
মেঘ, বৃষ্টি আর বন্ধুত্ব
এম টি এম সুজন:
আকাশ জুড়ে কালো মেঘ,
বৃষ্টি নামে ঝুম।
বন্ধুরা সব হাত ধরাধরি,
হই উল্লাসের ধুম।
দূর আকাশে মেঘের ভেলা,
ডাকে নীলের পার,
বৃষ্টি নামে গান শুনিয়ে,
খোলে সুখের দ্বার।
টুপটাপ সেই বৃষ্টিধারা,
জানালায় দেয় টোকা,
“এসো বন্ধু, ভয় কিসের?
চলো ভাসাই নৌকা!”
কাগজ নৌকা, ছোট্ট স্বপ্ন,
ভাসে জলের বুকে,
হাসির ঢেউয়ে দুঃখগুলো
হারায় নিমেষে সুখে।
কদম ফুলের সাদা হাসি,
মাটির মিষ্টি গন্ধ,
বর্ষা যেন শেখায় সবার
ভালোবাসার বন্ধন।
ব্যাঙের ডাকে তালে তালে
নাচে সবুজ ঘাস,
দোয়েল, শালিক, প্রজাপতি,
খুশিতে করে বাস।
বন্ধু মানে পাশে থাকা
ঝড়-বৃষ্টি আর রোদে,
একটি হাসি, একটি ভরসা,
হাতটি রাখা হাতে।
যদি কারও মনটা কাঁদে,
ডেকে নিই তাকে,
একফোঁটা সুখ ভাগ করে দিই
ভালোবাসার ডাকে।
বর্ষা শেষে রঙধনুটা
আকাশজুড়ে কয়—
“বন্ধুত্বের চেয়ে বড়
ধন তো কিছু নয়।”
তাই এসো আজ শপথ করি,
হিংসা রাখব দূরে,
বন্ধুত্বের ফুল ফুটিয়ে
ভরব পৃথিবী জুড়ে।
বৃষ্টি হোক গান আর হাসি,
সবুজ হোক প্রাণ,
বন্ধুত্বই পৃথিবী জুড়ে
সবচেয়ে বড় দান।”
Design and developed by sylhetalltimenews.com