আলহাজ্ব সুলেমান হুসেন বখত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

আলহাজ্ব সুলেমান হুসেন বখত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

Manual6 Ad Code

দক্ষিণ সুরমায় তৃতীয় বারের মতো আলহাজ্ব সুলেমান হুসেন বখত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলার সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষায় পঞ্চম ও অষ্টম শ্রেণির প্রায় চারশ পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা চলাকালে উপজেলার রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিদর্শন করেন।

Manual5 Ad Code

এসময় নেতৃবৃন্দ শিক্ষার উন্নয়নে এই বৃত্তি পরীক্ষা অগ্রণী ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আলহাজ্ব সুলেমান হুসেন বখত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষা প্রবর্তন করায় এর প্রধান পৃষ্ঠপোষক মোশাররফ হোসেন সামীকে ধন্যবাদ জানান।

Manual1 Ad Code

আলহাজ্ব সুলেমান হুসেন বখত স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মোতাকাব্বের ফাহাদের তত্বাবধানে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, সিলাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আব্দুশ শহীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর বিশ্বজিৎ চক্রবর্তী, দক্ষিণ সুরমা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ ঢাকার কেন্দ্রীয় আজীবন সদস্য সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সৈয়দ কুতুব জালাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, সিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আক্তার হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরণ, সমাজসেবী মোতাহির হোসেন জুনেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, সিলাম পিএল বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য আবুল হোসেন বখত ও শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ, ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, শাহ তৈয়ব ছয়লানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, সমাজসেবী মাসুম আহমদ, সংগঠক কিবরিয়া আহমদ অপু, সাংবাদিক সুলতান সুমন, সমাজসেবী, শিক্ষানুরাগী ও বৃত্তি পরিচালনা কমিটির সদস্য মোসাদ্দেক হোসেন সুজন ও আজহারুল ইসলাম হামজা, সাংবাদিক এম আলী হোসাইন, সাংবাদিক ফাহিম আহমদ, ছাত্রনেতা আবু সালেহ, তোফায়েল ইসলাম রাব্বি, রুবেল আহমদ, আব্বাস উদ্দীন, নাজমুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ