জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৬

জাতীয় বিপ্লব দিবস উপলক্ষে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর উপশহরস্থ এডভোকেট ইমরান আহমদ চৌধুরী এমপির অফিসে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অনন্য তাৎপর্যপূর্ণ দিন। সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছিল। মহানগরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিটকে ঐক্যবদ্ধ করে এবারের ৭ নভেম্বরের সকল কর্মসূচিকে সফল ও সার্থক করে তুলতে হবে।

Manual6 Ad Code

সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের পরিচালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, মহানগরের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ। প্রস্তুতি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন রাহাত বিন আব্দুল কুদ্দুস।
এদিকে, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল হক আরজু বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক মৃত্যুতে মহানগর যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

উক্ত প্রস্তুতি সভায় সিলেট মহানগর যুবদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ মহানগর যুবদলের অধীনস্থ ৬টি থানা এবং ২৭টি ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং ১৫টি নবগঠিত ওয়ার্ড যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code