সিসিক নির্বাচনে ইসলামী আন্দোলন’র মেয়র প্রার্থী ঘোষণা

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

সিসিক নির্বাচনে ইসলামী আন্দোলন’র মেয়র প্রার্থী ঘোষণা

Manual8 Ad Code

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির হাতপাখা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুফতি আবু তাহের মিসবাহ।

 

 

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর সম্মেলনে এ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুফতি আবু তাহের মিসবাহ সিলেটের কৃতী সন্তান। শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর পুণ্যভূমি সিলেটের নগর উন্নয়নে তাঁর মতো যোগ্য ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

 

 

Manual4 Ad Code

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী। সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ আরফান অনুষ্ঠান পরিচালনা করেন।

 

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন মহানগর সভাপতি মুহাম্মদ জাকাওয়াত চৌধুরী পাশা ও জেলা সভাপতি মুহাম্মদ মোরশেদ আহমদ চৌধুরীসহ জেলা ও মহানগর পর্যায়ের নেতারা।

 

দলীয় সূত্রে জানা গেছে, মুফতি আবু তাহের মিসবাহ ১৯৯৫ সালের ৪ সেপ্টেম্বর সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম হাজী আব্দুল মালিক এবং মা মুছা. রহিমা বেগম।

 

তিনি কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। পাশাপাশি সিলেটের মদনমোহন কলেজ থেকে বিএসএস অনার্স, সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে ফাজিল এবং ফিকাহ বিভাগে কামিল ডিগ্রি অর্জন করেন। তিনি জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদরাসা, মদনমোহন কলেজ ও সিলেট সরকারি আলিয়া মাদরাসায় পড়াশোনা করেছেন।

 

শিক্ষাজীবন শেষে সিলেট নগরীর বিভিন্ন মাদরাসা ও স্কুলে শিক্ষকতা করেন আবু তাহের মিসবাহ। বর্তমানে তিনি গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি। শিক্ষকতা ও ব্যবসার পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদরাসা এবং সামাজিক ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

 

Manual1 Ad Code

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে তাঁর রাজনৈতিক জীবন শুরু। সংগঠনটির ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের পর সিলেট মহানগর সভাপতি, জেলা সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক উপসম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন।

Manual5 Ad Code