সিলেটে বসত ঘর থেকে প্রবাসীর লা শ উদ্ধার

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৬

সিলেটে বসত ঘর থেকে প্রবাসীর লা শ উদ্ধার

Manual1 Ad Code

সিলেটে ঘর থেকে এক প্রবাসীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকায় নিজ বসত ঘরের বাথরুম থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী মো. নুরুল ইসলামের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

নিহত নুরুল ইসলাম কায়স্থরাইল এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার মৃত আব্দুল গফুরের ছেলে।

 

Manual6 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ফজরের নামাজ পড়ে সস্ত্রীক নুরুল ইসলাম ফের ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৯টার দিকে স্ত্রী ঘুম থেকে ওঠে নুরুল ইসলামকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তার রক্তাক্ত মরদেহ বাথরুমে পড়ে থাকতে দেখেন। পাশে রক্তাক্ত একটি দা ছিল। স্ত্রীর শোরচিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।

 

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নুরুল ইসলাম আত্মহত্যা করতে পারেন। প্রায় ৫ বছর আগে তিনি আরেকবার গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বাসার সিসিটিভি ক্যামেরায়ও বাসার ভেতর কাউকে ঢুকতে বা বের হতে দেখা যায়নি।’