ঢাকা ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬
সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ’র ছবি তথ্যপ্রযুক্তির এ আই এর দ্বারা তৈরী করে বিকৃত করে সামাজিক সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে তার তীব্র নিন্দার প্রতিবাদে ২৬/১০/২০২৬ অক্টোবর রাত ১০ টায় যুক্তরাজ্যের একটি রেষ্টুরেন্টে সোমবার যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের পক্ষ থেকে এক প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কভেন্ট্রি যুবদলের সভাপতি আব্দুল আলীম এর সভাপতিত্বে ও কভেন্ট্রি যুবদলের সাধারণ সম্পাদক মো:কামাল আহমদ ও শাহীন সরকার এর যৌথ পরিচালনায় প্রতিবাদ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কভেন্ট্রি বিএনপির সভাপতি জামিউল ইসলাম জামিল। প্রতিবাদ সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কনভেন্ট্রি যুবদলের রবিউল ইসলাম, নুর আলী, খালেদ আহমদ ও রোকন আহমদ।প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কভেন্ট্রি বিএনপির সাধারণ সম্পাদক মো:মেহরাব উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , সহ-সভাপতি: শাহ মাহবুবউজ্জামান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী, ড:শাহজাহান ,সোরাব মিয়া, ফয়জুর রহমান, আব্দুস সালাম, হাসান , আল আমিন, বায়ান,শিপন আহমদ, বেলাল আহমদসহ সংগঠনের নেতৃবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু অপপ্রচারই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে লাগামহীন সাইবার বুলিং ও ট্রলিং। এ ধরনের কর্মকাণ্ডকে পরিকল্পিত অপপ্রচার হিসেবে দেখছেন কভেন্ট্রি বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। তাঁদের মতে, রাজনৈতিক উদ্দেশ্যে একজন নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করার এমন প্রচেষ্টা নিন্দনীয়।তিনি আর ও বলেন যে বা যারা এমন নেক্কারজনক কাজ করেছে তাদের খুব শ্রীঘ্রই আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।প্রতিবাদ সভা ও আলোচনা সভায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হন সিলেট জেলা যুবদলের সভাপতি মকসুদ আহমদ।
Design and developed by sylhetalltimenews.com