সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৬

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও শুভেচ্ছা

Manual5 Ad Code

সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শেখ মো. লুৎফুর রহমান সভাপতি, বদরুর রহমান বাবর সাধারণ সম্পাদক এবং আজমল আহমদ রোমন কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জননেতা নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

এক অভিনন্দন বার্তায় সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ এবং গণতান্ত্রিক সমাজব্যবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনমত গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটি পেশাদার সাংবাদিকতার বিকাশ, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, সাফল্য ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ