লোকমান আহমদের ভ্রাতৃবিয়োগে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর শোকবার্তা

প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬

লোকমান আহমদের ভ্রাতৃবিয়োগে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এর শোকবার্তা

Manual5 Ad Code

সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ এর বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) নেছার আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

Manual3 Ad Code

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ এর বড় ভাই নেছার আহমদ এর মৃত্যু সংবাদে তার পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। ধার্মিক ও সজ্জন মানুষ হিসেবে তাকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন মরহুম নেছার আহমদকে বেহেস্ত নসীব এবং গভীর শোকে ম্রিয়মান পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ