দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর পাঠাগারে বই প্রদান

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর পাঠাগারে বই প্রদান

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর পাঠাগারের জন্য মুল্যবান ১০টি বই প্রদান করেছে আব্দুল জব্বার স্মৃতি পাঠাগার, লাউয়াই। পাঠাগারের পক্ষ থেকে বইগুলো হস্তান্তর করেন আব্দুল জব্বার স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর।

Manual7 Ad Code

৩ অক্টোবর শনিবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ কার্যালয়ে অনুষ্ঠিত ক্লাবের নিয়মিত সভার পূর্বে হস্তান্তরিত বইগুলো গ্রহণ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সানোয়ার আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়সল, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুবক্কর তালুকদার, অন্যতম সদস্য এম আলী হোসাইন ও মোঃ নজরুল ইসলাম।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ