ঢাকা ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬
আবদুল খালিক :আজ আমার জন্মদিন উপলক্ষে প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সম্মানিত সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনেরা বিভিন্ন গ্রুপে, ইনবক্সে ও আমার ফেসবুক টাইমলাইনে যে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া জানিয়েছেন, তাতে আমি সত্যিই আপ্লুত ও অভিভূত।
প্রতিটি শুভেচ্ছাবার্তা, প্রতিটি ভালোবাসার শব্দ এবং প্রতিটি দোয়া আমার কাছে অমূল্য। ব্যস্ততার মাঝেও সময় করে যারা আমাকে স্মরণ করেছেন, ভালোবেসে শুভকামনা জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।
মানুষের জীবনে প্রাপ্তির হিসাব কেবল অর্থ-বিত্ত কিংবা অর্জনে সীমাবদ্ধ নয়; মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিকতাও একেকটি বড় প্রাপ্তি। আজ আপনাদের ভালোবাসায় সেই প্রাপ্তির অনুভূতিই আরও গভীর হলো।
সবার কাছে দোয়া চাই, যেন সুস্থ থাকি, সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে পারি। সত্য ও ন্যায়ের পক্ষে কলম চালিয়ে যেতে পারি এবং মানুষের কল্যাণে নিজেকে আরও বেশি নিবেদিত রাখতে পারি।
আপনাদের এই ভালোবাসা ও শুভকামনা আমার পথচলার অনুপ্রেরণা হয়ে থাকুক।
সবাইকে আবারও জানাই অশেষ কৃতজ্ঞতা, ভালোবাসা ও আন্তরিক ধন্যবাদ।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অফুরন্ত শুভকামনা।
Design and developed by sylhetalltimenews.com