ঢাকা ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৬
শান্তি ও সম্প্রীতির জনপদ দক্ষিণ সুরমায় একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।
গতকাল সন্ধ্যায় আমার জন্মভূমি তেতলি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সহজ-সরল ও নিরীহ মানুষ জনাব গেদা মিয়া সাহেবকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় মহিলা সহ আরও কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে মহিলা সহ ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
দুঃখজনকভাবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
এই বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
রক্তপাত নয়, প্রিয় সিলেট-৩ নির্বাচনী এলাকায় শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি ফিরে আসুক।
হাবিবুর রহমান হাবিব
সাবেক সংসদ সদস্য, সিলেট-৩।
Design and developed by sylhetalltimenews.com