’জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কভেন্ট্রি বিএনপি ও যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

’জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কভেন্ট্রি বিএনপি ও যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

Manual7 Ad Code

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কভেন্ট্রি বিএনপি ও যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার রাত ৯:০০ ঘটিকা।যুক্তরাজ্যের জিনাত রেস্টুরেন্ট।প্রথমেই
মাওলানা আবদুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার আলোচনা শুরু হয়। আলোচনা সভায় কভেন্ট্রি বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন ও
আবু জাফর চৌধুরী সোয়েব এর যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন কভেন্ট্রি বিএনপির সভাপতি জামিউল ইসলাম সভাপতির বক্তব্য তিনি বলেন,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন। দেশের রাজনৈতিক ইতিহাসে এ দিবসের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত গভীর। ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত ঐতিহাসিক ঘটনা প্রবাহ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়ে আসছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে স্মরণ করিয়ে দেয়। এ দিবসের মধ্য দিয়ে দেশের মানুষের ঐক্যবদ্ধ শক্তি, রাজনৈতিক সচেতনতা এবং জাতীয় স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব প্রতিফলিত হয়। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামেও এ দিবসের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে।এসময় আরও উপস্থিত ছিলেন, কভেন্ট্রির বি এন পির শামিমুর রহমান জামিল,আবু হোসাইন জুনেল,তোফাজ্জল হোসেন মান্না,সাজ্জাদ আলী, রানা মিয়া,রফিক আহমদ, মো: শাহ জালাল। কভেন্ট্রি যুবদলের সহ সভাপতি নুর আলী,সাধারণ সম্পাদক ও সিলেট অলটাইম নিউজ এর সহকারী সম্পাদক মো.কামাল আহমদ,শাহিন সরকার,সিপন আহমদ,রবিউল ইসলাম রবি, বেলাল আহমদ,রুকন আহমদসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ