দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই :ইউএনও

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৬

দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সহযোগিতা চাই :ইউএনও

Manual7 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এনামুল হক শরীফ বলেছেন, সম্মিলিত প্রচেষ্টায় দক্ষিণ সুরমাকে একটি আদর্শ উপজেলায় রূপান্তরিত করতে সকলের সহযোগিতা চাই। এ লক্ষ্যে তিনি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন সেক্টর এবং জনপ্রতিনিধি ও সাংবাদিক সমাজসহ সমাজের সচেতন অংশের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

ইউএনও বলেন, আমরা সরকারি কর্মচারি। যখন-তখন এখান থেকে অন্যখানে বদলি হয়ে যেতে পারি। কিন্তু যেখানেই যাই না কেন, মানুষের কল্যাণে কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য থাকে। তাই রাষ্ট্রের উন্নতি এবং উপজেলার সাধারণ মানুষের কল্যাণের জন্যই আমরা নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে চাই।

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কনফারেন্স হলে উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় সভাপতি’র বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

Manual6 Ad Code

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র মোগলাবাজার থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম সাইস্তা, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মামুন খান, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদর্শন সেন, উপজেলা প্রকৌশলী মুমতাহিনা বিনতে ইকবাল, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ও লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাস, সাংবাদিক আশরাফুল ইসলাম ইমরান, সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এজিএম পলাশ মালাকার, এসএমপি’র দক্ষিণ সুরমা থানার ওসির প্রতিনিধি এসআই এবিএম শাহ আলম, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল আহাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

Manual4 Ad Code

সভায় জনপ্রতিনিধি ও প্রেসক্লাব প্রতিনিধিরা দক্ষিণ সুরমার ব্যস্ততম স্টেশন রোড, বঙ্গবীর রোড, টার্মিনাল রোডসহ প্রতিটি সড়কের ফুটপাত দখল, তীর জুয়াসহ সকল প্রকার জুয়া খেলা, মাদকের অবাধ সয়লাব, কিশোর গ্যাং-এর দৌরাত্ম, ট্রান্সফরমার চুরি,জাল টাকা ও আমদানীবহির্ভূত পণ্যের বেপরোয়া চোরাচালানের ঘটনা অব্যাহত থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Manual7 Ad Code

প্রতিনিধিরা সুরমা নদীর দক্ষিণ পাড়স্থ নগরির অংশসহ পুরো উপজেলা জুড়ে ব্যাপক যানজট অব্যাহত থাকায় বিরক্ত ও অসন্তোষ জানান। তারা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে পুলিশ অ্যাসল্টের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এসব সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরিৎ পদক্ষেপ কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ